বাবার অপেক্ষায়

আমার বাবা (জুন ২০১৫)

তৌহিদুর রহমান
  • 0
  • 0
  • ২৬৩
সেই যে বাবা চলে গেল অন্ধকার নিশীথে
চুপি চুপি দূর অজানায় আমায় একা ফেলে।
তারপর আর কোনোদিন বাবা এলো না ফিরে।
ডাকলো না আমায়, আমার নামটি ধরে।
বললো না আমায়, চল যাই দুজনে গঞ্জের হাটে।
কিংবা বকলো না আমায়, পড়া মুখস্থ করিনি বলে।
আজও আমি প্রতিদিন নিশীথে জেগে থাকি একা,
যদি কোনোদিন বাবা ফিরে এসে দরজায় দেয় টোকা।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন

২৫ মে - ২০১৫ গল্প/কবিতা: ১০ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

বিজ্ঞপ্তি

“জুন ২০১৫” সংখ্যার জন্য গল্প/কবিতা প্রদানের সময় শেষ। আপনাদের পাঠানো গল্প/কবিতা গুলো রিভিউ হচ্ছে। আগামি সংখ্যার বিষয় জানিয়ে দেয়া হবে।

প্রতিযোগিতার নিয়মাবলী